1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

নওগাঁর নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি বেন্টু সম্পাদক মিজান

  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………

নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) নজিপুর বাসস্ট্যান্ড এলাকার আমিনুল হক মার্কটের ২য় তলায় সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপ‚র্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয়।

 

নির্বাচনে সভাপতি পদে মেসার্স রকি ইলেক্টনিকের স্বতাধিকারী শহিদুল আলম বেন্টু (দেয়ালঘড়ি মার্কা) ৫৮৬ ভোট পেয়ে জয়ী হয় তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ার হোসেন (কাপপিরিচ মার্কা) ৩৭১ ভোট পেয়ে পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মেসার্স মিজান ট্রেডার্সের স্বতাধিকারী এ.জেড মিজান (মোটরসাইকেল মার্কা) ৬৬৫ ভোট পেয়ে জয়ী হয় তার নিকটতম প্রতিদ্বন্দী মোস্তাফিজুর রহমান মোস্তফা (গরুর গাড়ী মার্কা) ৫৫৬ ভোট পেয়েছেন।

 

এছাড়া সহ-সভাপতি পদে শ্রী অমৃত কুমার ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে হারুনুর অর-রশিদ, কোষাধ্যক্ষ পদে শ্রী পলাশ কুমার মন্ডল, প্রচার সম্পাদক পদে মাসুদ রেজা নির্বাচিত হয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দিতায় দপ্তর সম্পাদক পদে মিনহাজুল আবেদীন শুভ ও ক্রিয়া সম্পাদক পদে নূর ইসলাম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত বিশ্বজিৎ শিল, মাসুদ রানা এবং বিনা প্রতিদ্বন্দীতায় সামসুল আলম, মিন্টু কুমার মহন্ত, এরফান আলী, মাহাতাব উদ্দীন, ইকবাল হোসেন জনি, শাহাদুল ইসলাম, আলম হোসেন ও জাহিদুল ইসলাম সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

 

প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম। তিনি জানান মোট ভোটার সংখ্যা ১২৬৯ জন। নির্বাচনে ১৮ সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্য সহ অন্যান্য পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন এবং সরাসরি ভোটে সভাপতি, সাঃসম্পাদক সহ ৮ পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় নব নির্বাচিত প্রতিনিধিরা ব্যসায়ীদের কল্যাণে কাজ করবেন বলে জানান।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট