1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

নওগাঁর ধামইরহাট-পত্নীতলায় মৃত ঋণ গ্রহীতাদের ৫ লক্ষাধিক টাকা ঋণ মওকুফ করলো এনজিও বন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………..

 

নওগাঁর ধামইরহাট-পত্নীতলা এরিয়ার অধীন মৃত দুই ঋণ গ্রহীতার ৫ লক্ষাধিক টাকার ঋণ মওকুফ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন। গ্রাহকের আকস্মিক মৃত্যুতে ঋণের টাকা মওকুফ করায় স্থানীয় সুধীমহল ও প্রশাসনে সুনাম কুড়িয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন।

 

বন্ধনের এরিয়া ম্যানেজার মকবুল হোসেন জানান, চলতি বছরের ১৭ এপ্রিল ব্রেন স্ট্রোকে বন্ধন এনজিওর ঋণ গ্রহীতা পত্নীতলার উমা মহেশপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে হারুন অর রশীদ ২ লাখ ৪৫ হাজার টাকা ঋণ রেখে অকাল মৃত্যুবরণ করেন।

 

অপরদিকে মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ফজলুর রহমান মন্ডল হার্ট এটাক করে ৩ লাখ ২৯ হাজার একশত টাকা ঋণ রেখে মৃত্যুবরণ করেন। দুই পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ঋণের বোঝা তাদের আরও বিপাকে ফেলে। এমন পরিস্থিতি ভুক্তভোগী ওই দুই পরিবারের মোট ৫ লাখ ৮৩ হাজার একশত টাকার সম্পূর্ণ ঋণ মওকুফ করেন সংস্থার নির্বাহী পরিচালক শেখ শেফায়েতুল ইসলাম।

 

এ সময় ঋণ মওকুফের পাশাপাশি সদস্যদের সঞ্চিত টাকা পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকারের মাধ্যমে মৃত সদস্যদের নমিনিকে (স্ত্রী দের) যথাক্রমে রাজিয়া সুলতানা ও শিরিনা খাতুনকে মোট ২১ হাজার ১শত টাকা হস্তান্তর করেন এরিয়া ম্যানেজার মকবুল হোসেন ও পত্নীতলার শাখার শাখা ব্যবস্থাপক মো. মেহেরাব হোসেন।

ঋণ নিয়ে অকাল মৃত্যুবরণকারী সদস্যদের ঋণের সম্পূর্ণ টাকা মওকুফ করায় ধামইরহাট ও পত্নীতলা উপজেলা প্রশাসন বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধনের ভূয়সী প্রশংসা করেন। #

এডিট: আরজা/০৩

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট