1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে মানবাধিকারকর্মী ও যুবাদের সমন্বয়ে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি………………………..

নওগাঁর ধামইরহাটে মানবাধিকারকর্মী ও যুবাদের সমন্বয়ে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ ডিসেম্বর দুই দিন ব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনে আয়োজনে ও দাতা সংস্থা হেকস,/ইপার এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মানবাধিকার কর্মী ও যুবাদের সমন্বয়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, ‘ মানবাধিকার হলো মানুষের অধিকার, যা নিজেকে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বোঝাকে সহযোগিতা করে।

 

ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ বক্তা মেডিকেল অফিসার (ডিজিস কন্ট্রোল) ডা.মোঃ নিয়াজ মোস্তাক চৌধুরী, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, প্রজেক্ট অফিসার আনোয়ার হোসেন, মোঃ রাসেল হোসেন, প্রিয়াংঙ্কা সাহা সাংবাদিক সুফল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। ২য় দিনে ফৌজদারী ও দেওয়ানী অপরাধ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামুলক ও জ্ঞানগর্ব আলোকপাত করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি মাদক, বাল্য বিবাহ, যৌতুক বিরোধী ¯েøাগান ও এসবের কুফল সম্পর্কে উপস্থিত যুবাদের সাথে মত বিনিময় করেন এবং এমন আয়োজনের জন্য ডাসকো ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। #

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট