1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আজ থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(৮জুন) সকাল সাড়ে ১০টায় আত্রাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয় চত্বরে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। এ সপ্তাহ ৮জুন থেকে ১৪ জুন পযর্ন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমি সেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণাণয়ের এ উদ্যোগ গ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মাট র্ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে।নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহন করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃত্বতা।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের নাজির আরফিন জাহান.কেডিট চেকিং কাম সায়েরাত সহকারী মোঃ রুবেল হোসেন, সভাপতি ইউনাইটেড প্রেস ক্লাব,আত্রাই,নওগাঁ কামাল উদ্দিন টগর, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ ইয়াকুব আলী, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকতার্সু সুফল চন্দ্র, গৌতম মন্ডল,কামরুজ্জামান,আল-আমিন,আব্দুল কুদ্দুস, হেলাল উদ্দিন সহ আট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকতা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকতা ,প্রিন্ট ও ইলেকট্রি মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট