1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

নওগাঁয় সরিষার বাম্পার ফলন, তোলা শুরু—কৃষকের মুখে হাসি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন মাঠে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে উপজেলার অনেক কৃষক সরিষা কাটা ও তোলার কাজ শুরু করেছেন। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ ব্যবহার এবং সময়মতো পরিচর্যার কারণে এবার ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

মাঠজুড়ে পাকা সরিষার হলুদ রঙে যেন নতুন প্রাণ ফিরেছে গ্রামীণ জনপদে। কম খরচে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মুখে দেখা যাচ্ছে স্বস্তি ও আনন্দের ছাপ। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সরিষা বিক্রি করে তারা বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন। যদি বাজারে দাম সহনীয় থাকে, তবে এ বছর সরিষা চাষে কৃষকরা আরও লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর আত্রাইয়ে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবং উৎপাদনও সন্তোষজনক হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট