1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের নিয়ে আয়োজিত এই মাস্টার প্যারেড পরিদর্শন করেন। সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। মানসম্মত চেকপোস্ট স্থাপন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার। মাস্টার প্যারেড সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়।

প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট