1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ধোবাউড়া নিতাই নদ থেকে উত্তোলনকৃত ৬ হাজার ঘনফুট বালু জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফজলৃল হক, ধোবাউড়া, ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া নিতাই নদ থেকে শ্যালোচালিত ড্রেজার মেশিন দিয়ে নদীর তলদেশের গভীরে খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। আজ শনিবার (২১শে) জুন সন্ধ্যায় উপজেলার কলসিন্দুর ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এসব বালু জব্দ করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত শারমিন। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার গামারীতলা ইউনিয়নের নিতাই নদীর অংশে শ্যালোচালিত ড্রেজার মেশিন দিয়ে তলদেশের গভীরে খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও তাদের উত্তোলন করা ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু কিছু বালু মসজিদে ও জন গুরুত্বপূর্ণ কলসিন্দুর রাস্তার গর্তে ব্যবহার করা হয়েছ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এমন অভিযান অব্যহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট