1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

ধোবাউড়ায় মটোরসাইকেল চুরির ঘটনায় থানায় অভিযোগ, ভয়ে দুই গরু দিয়ে মীমাংসা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় হুদামিয়াপাড়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল থেকে মোটরসাইকেল চুরির ঘটনায়, চুর প্রমানিত হয়ে স্থানীয়ভাবে দুই গরু বিনিময়ে মীমাংসা হয়েও মালিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার পাঁয়তারা করার অভিযোগ উঠেছে অভিযুক্ত রায়হানের বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের হুদামিয়াপাড়া গ্রামে এ অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ ও স্থানীয়সুত্রে জানা যায়, হুদামিয়াপাড়া মাদ্রাসার মোহতামিম শরিফুল ইসলামের মটর সাইকেল গত ৬নভেম্বর রাতে মাদ্রাসার বাৎসরিক মাহফিল থেকে চুরি করে হুদামিয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের বখাটে ছেলে রায়হান মিয়া (২২) সহ তার সহযোগী রুবেল । এ ঘটনায় মটোরসাইকেল মালিক শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মটোরসাইকেল মালিকের বিভিন্ন প্ররোচনায় রায়হান মিয়ার স্বীকারোক্তিসহ বেশকিছু প্রমানের প্রেক্ষিতে প্রাথমিকভাবে চুর প্রমানিত হয় অভিযুক্ত রায়হান মিয়া। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে লিখিত চুক্তিতে মটোরসাইকেলের ক্ষতিপূরণ বাবদ দুইটি গরু প্রদানে মীমাংসা হয়ে মালিকের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় বানোয়াট অভিযোগ দায়ের করার পাঁয়তারা করছে অভিযুক্ত রায়হান মিয়া।

রায়হানের বাবা নাজিম এর কাছে জানতে চাওয়া হলে তিনি মটর সাইকেল চুরির বিষয়টি এড়িয়ে যান। এ নিয়ে ধোবাউড়া থানার এস আই সদর ইউনিয়নের ভিট পুলিশিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,অভিযোগ হাঁতে পেয়েছি তদন্তপূর্বক জানাতে পারব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট