1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ধোবাউড়ায় পানি নিষ্কাশের পথ বন্ধ করে দেওয়ায় পানি বন্দী তিন পরিবার

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় বড় ভাইয়ের বাসার পানি নিষ্কাশনের পাইপ বন্ধ করে দিয়েছে ছোট ভাই। এতে বাসায় বসবাস করা পরিবারটির কয়েকটি কক্ষে পানি প্রবেশ করায় বিপাকে পরেছে পরিবারগুলো। ঘটনাটি ঘটেছে উপজেলা হাসপাতাল মোড় এলাকায়।

সরেজমিনে জানা যায়, আল মদিনা মাদ্রাসার পরিচালক ওলীউল্লাহ ও তার সহোদ বড় ভাই রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন যাবৎ হাসপাতাল মোড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে সহোদর দুই ভাইয়ের মাঝে আদালতে মোকদ্দমা চলমান রয়েছে। এর জের ধরে আল মদিনা মাদ্রাসার পরিচালক অলিউল্লা তার বড় ভাইয়ের ক্ষতিসাধন করতে বাসার পানি নিষ্কাশনের পাইপটির মুখে বালির বস্তা দিয়ে আটকে দেয়ার ফলে বৃষ্টির পানি জমে বাসায় হাঁটু পানি হয়ে গেছে। এতে করে বাসায় বসবাস করা পরিবারগুলো বিপাকে পড়েছে। তারা এমন মানব সৃষ্ট জলবদ্ধতা থেকে পরিত্রাণ চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

এনিয়ে অলিউল্লা বলেন, আমার নিজের জমি দিয়ে পানি নিষ্কাসনের কোন কিছু করতে দিবো না তা করবে এমন কোনো শক্তি নেই। অনেকদিন পানি যাবার সুযোগ দিয়েছি।

স্থানীয়রা অনেকেই জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ তাদের ৩ ভাইয়ের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলমান। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সালা উদ্দিন (বিশ্বাস) কে অবগত করা হলে, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুলকে বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট