1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

ধামইরহাটে মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি……………………………………………..

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রত্যুষে স্মৃতিসৌধ বেদীমুলে পুষ্পমাল্য অর্পণ করেন ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। পরে বীর মুক্তিযোদ্ধা, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, থানা পুলিশ, উপজেলা প্রেস ক্লাব, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি— বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ৯ টায় সরকারি এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে ডিসপ্লে, মুক্তিযুদ্ধি ভিত্তিক কুচকাওয়াজ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, কমিশনার (ভূমি) জেসমিন আকতার, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দীন ফারুকী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন ও সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, সঞ্চালক যথাক্রমে কামরুজ্জামান, জাবিদ হোসেন মৃদ্যু, সাবুবুর রহমান, প্যানেল মেয়র মেহেদী হাসানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে ১১ টায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও সব শেষে সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট