1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি জামায়াত-আমীর ডা.শফিকুর রহমানের-সঙ্গে তারেক রহমানের-সৌজন্য সাক্ষাৎ  জামায়াত এমপির নেতাকর্মীদের মারপিটসহ সৃষ্ট সহিংসতার প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন আত্রাইয়ে আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার ৫ বিপুল ভোটের ব্যবধানে বিএনপি’র এমপি, নির্বাচিত হওয়ায় একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর ৫ আসনের জনসাধারণ নওগাঁর কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু লালপুরের মোহরকয়া এলাকায় ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাটোর-১ আসনে বিএনপির জয়,৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত তারেক রহমানকে খুলনাবাসীর অভিনন্দন হেলালকে পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রী দায়িত্ব অর্পণ ‎ ‎

দেশের কৃষি অর্থনীতিকে আরো এগিয়ে নিতে হবে:আত্রাই-রাণীনগর সাংসদ সদস্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি…………………………………..

নওগাঁ ৬ আত্রাই,রাণীনগর সাংসদ সদস্য বলেন দেশের কৃষি অর্থনীতিকে আরো এগিয়ে নিতে হবে। নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন বলেছেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন এই দেশের কৃষক ভাইয়েরা প্রণোদনার মাধ্যমে সহযোগিতা পাবেন। বর্তমান সরকারের শক্তিশালী কৃষি বান্ধব নানা পদক্ষেপই পুরাতন কৃষিকে পালটিয়ে আধুনিক কৃষিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে। প্রতিটি মৌসুমেই সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্রদান করা হচ্ছে। তাই এই প্রণোদনার উপকরণগুলো সঠিক ভাবে ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়িয়ে দেশের কৃষি অর্থনীতিকে আরো এগিয়ে নিতে কৃষক ভাইদের ভ’মিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, ভর্তুকিতে বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি সম্পন্ন যন্ত্র প্রদান বর্তমান সরকারের আরেক মাইলফলক উদ্দ্যোগ। আগামীর কৃষিকে আরো আধুনিকায়ন করতে বর্তমান সরকারের কোন বিকল্প নেই। তাই যতদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন ততদিন কৃষিতে এই ধরণের প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি নওগাঁর রাণীনগরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বিভিন্ন উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২০২৩-২৪অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১মৌসুমে উপজেলার ৪হাজার ২শ’ ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার অংশ হিসেবে বীজ ও সার এবং পাট ফসলের প্রণোদনা হিসেবে ২০জন কৃষককে ১কেজি করে পাটের বীজ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, আব্দুল কাদের পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট