1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিমের উদ্যোগে রবিবার বেলা ১১টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা শাখা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দলটির স্থানীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​এ সময় উপস্থিত নেতৃবৃন্দ একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান। নেতাকর্মীরা তাদের প্রিয়মাতা দেশনেত্রীর জন্য স্থানীয়ভাবে সকল পর্যায়ে দোয়া অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ​

​দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা; রাধানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, সিনিয়র সহ সভাপতি সহিমুদ্দিন রেজা, সাধারণ সম্পাদক আলিমনগর ইউনিয়ন মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক সামাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজিবুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, উপজেলা শাখা জিয়া মঞ্চের সদস্য সচিব আফাজুর রহমান সহ তিন উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ​

দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন সাবেক উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট