1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ,চাঁপাইনবাবগঞ্জ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ছয় দিনের জন্য বন্ধ থাকবে।

ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ৯-১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার  (১৫ অক্টোবর) থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ছয় দিন স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট