1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপুরে সাঁড়াশি অভিযানে ছাএলীগ নেতা সহ গ্রেফতার ১০জন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য | ইসলামী প্রবন্ধ রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৬: রাজশাহী মহানগর দল‌কে হারিয়ে পবা উপ‌জেলা সেমিফাইনালে

দুর্গাপুরে সাঁড়াশি অভিযানে ছাএলীগ নেতা সহ গ্রেফতার ১০জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মশিউর রহমান মানিক, দুর্গাপুর, রাজশাহী : সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত-পলাতক ও নাশকতা মামলার আসামি সহ ১০ জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে আমজাদ হোসেন (৪২), গগনবাড়িয়া গ্রামের সান্টু সরদারের ছেলে রাকিবুল সরদার (৩৪), বর্ধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আকরাম আলী (৩৮), পলাশবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে রিপন (৩৮), তরিপতপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল কাদের ( ৪৭), মাদকদ্রব্য মামলায় সিংগা পূর্বপাড়া গ্রামের সাদিক আলীর ছেলে শুভ (২৬) এছাড়াও নাশকতা ও বিস্ফোরক মামলায় বখতিয়ারপুর গ্রামের রহমতুল্লার ছেলে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী (৩৩), মেহের সরকারের ছেলে দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার (৬০), কিশোরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া (২৪), শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে দেলুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৪৫)।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, বিভিন্ন মামলায় দন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ গত সোমবার দিবাগত রাতে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ৫ জন ও মাদক মামলায় পলাতক আসামি ১ জন। এছাড়া গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা-বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট