1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎

দুর্গাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মশিউর রহমান মানিক, দুর্গাপুর, রাজশাহীঃ ২০২৪ সালে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ‘স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো.নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতে আমীর সাইফুল ইসলাম, পৌর আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক মো.কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক যোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল।

স্মরণসভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মিল্টন কুমার, উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ , জামায়াতের দেলুয়াবাড়ি ইউপি সভাপতি জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রোগ্রামার কর্মকর্তা এম.এ.আব্দুল মতিন, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমিন, প্রনিসম্পদ কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আজগর আলী, আইশা নুসরাত জাহান মেডিকেল কর্মকর্তা (এমসিএইচপি), অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিনসহ ছাত্র আন্দোলনে আহত রাজশাহী সরকারি সিটি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মোমিনুল হাসান,আহত ছাত্র ফায়সাল আহমেদ শান্ত ও ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন।

ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণ করে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের যথাযথভাবে সহায়তা করার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবি জানান বক্তারা।

স্মরণসভায় আগষ্টে আহত শিক্ষার্থী মোমিনুল হাসান তার বক্তব্যে বলেন, আন্দোলনে আমার মাথায় বুলেটের আঘাত লাগে, আমি প্রানভয়ে কিছুদূর সরে গিয়ে একসময় রাস্তায় পড়ে যাই। প্রথমে আমি মনে করেছিলাম মাথায় রাবার বুলেট লেগেছে, কিন্তু পরে রা,মে,ক,হাসপাতালে সিটি স্ক্যান করে জানতে পারি মাথায় আন্দোলনে ছোঁড়া বুলেট মাথার ভিতরে ঢুকে আছে, ডাক্তার দ্রুত অপারেশনের কথা বলে। প্রায় তিনমাস হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে সন্ধিক্ষণে থেকে কিছু টা সুস্থ হয়ে বাড়ি ফিরি। বাড়ি ফিরে দেখি আমারই বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদোহ মামলা হয়েছে । পরে অসুস্থ অবস্থায় আদালত থেকে জামিনে মুক্ত হই।

স্মরণ সভার শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ফুলেল শুভেচ্ছা এবং ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট