1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত বদরগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীর সাথে প্রতারণা থানায় অভিযোগ মোটা অংকের টাকায় ঘরোয়া রফাদফা  সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তাঃ কাজী শহিদুল ইসলাম গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়: এটিএম কামরুল ইসলাম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে লাকি কুপন ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে:বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ 

দু’দিন বন্ধ থাকার পর আবার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লক্ষ্মীপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্ধের দুইদিন পর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টার পর থেকে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌ-যান চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ফেরি ঘাটের ম্যানেজার আতিকুজ্জামান।

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফেরি বন্ধ থাকার কারনে ঘাটের দু-পাড়ে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। দুই একদিনের মধ্যে সকল পণ্যবাহী ট্রাক পারাপার হবে বলে আশা করেন তিনি। একই কথা জানিয়েছেন, ভোলার ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো. কাউছার।

বাসস জানায়, বুধবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারনে এ নৌরুটে ফেরি লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিইটিএ। এতে করে মুজচৌধুরীরহাট ঘাটে কয়েকশ যাত্রী আটক পড়ে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় এ নৌরুটে চলাচলকারী যাত্রীদের। তবে সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় দুর্ভোগ কমেছে।

মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট দিয়ে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এ নৌ-রুট। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এ ছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চে প্রায় কয়েকশ পণ্যবাহী গাড়ি ও হাজার হাজার মানুষ যাতায়ত করে। লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ৫টি ফেরি ও বরিশাল রুটে ১১টি লঞ্চ চলাচল করছে। এরমধ্যে দুটি লঞ্চ বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট