1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

দর্শন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঘায় রোকেয়া দিবস পালন, চার জয়িতা নারী পেলো রোকেয়া সন্মাননা ক্রেস্ট ও সনদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ‘আমরা সমাজেরই অর্ধাঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে?’ নারী পুরুষের সমতা ও সমঅধিকারের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার এই তাগিদ দিয়ে নারীর জন্য লড়েছেন মহীয়সী বেগম রোকেয়া। নারীকে সমাজে প্রতিষ্ঠিত করতে তাঁর উপলব্ধি, দর্শন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষণজন্মা মহীয়সী এই নারীর জন্ম ও মৃত্যুদিন ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি পালন করা হয়। মঙ্গলবার(০৯-১২-২০২৫) আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠানে চার নারীদের হাতে রোকেয়া পদক ও সনদ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বেগম রোকেয়া পদক’২০২৫ প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারি নারী-উপজেলার মুর্শিদপুর গ্রামের রানু আখতারী , শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী- জোতরাঘব গ্রামের ববিতা বেগম , নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী- নওটিকা গ্রামের শারমিন আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদার রেখেছেন এমন নারী- মুর্শিদপুর গ্রামের আরিফা জেসমিন।

সুত্রে জানা যায়, সফল জননী ক্যাটাগরিতে উপযুক্ত নারী পাওয়া যায়নি। সভাপতির বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তাঁর গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাঁদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা এই বাংলায় রোকেয়াই শুরু করেছিলেন। তার মতোই প্রতিবন্ধকতা উপেক্ষা করে সাধনা ও শ্রম দিয়ে নিজেদের এগিয়ে যেতে হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে নারীসমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার। এছাড়াও নিজের সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন-মৎস্য কর্মকর্তা তহুরা হক,কাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,শিক্ষার্থী নাফিসা নেওয়াজ। পুরস্কার জয়ে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন জয়ীতারা। এর আগে কুরআন তেলায়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম ও গীতা পাঠ করেন পরিমল চন্দ্র।

উল্লেখ্য,রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম। ১৯৩২ সালের একই দিনে তিনি কলকাতায় মারা যান। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট