1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। কেউ হিটস্টোকে আক্রান্ত হলে তাকে প্রাথমিকভাবে কী কী সেবা প্রদান করতে হবে, তীব্র তাপদাহের সময় কী কী করতে-এসব বিষয়ে জনসচেতনা বাড়াতে হবে। এ জন্য গণমাধ্যমে প্রচার, মাইকিং, সভাসহ সামাজিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ ও ১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান কামরু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ইউনিসেফ রাজশাহী-রংপুর বিভাগের প্রধান এএইচ তৌাফিক আহমেদ, সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কর্মকর্তা মনজুর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ বিভিন্ন সরকারি অফিস/সংস্থার প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ। সঞ্চালনা করেন রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট