1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

তিন ঘন্টার ব্যবধানে সেকেন্দার-আনোয়ারা দম্পতির মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………..

রাজশাহীর বাঘায় সাড়ে ৩ ঘণ্টা ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২ম ‘২৪) রাত সাড়ে ১২টার দিকে মারা যান আনোয়ারা বেগমের স্বামী সেকেন্দার আলী গাজী (৭০)। তার মৃত্যুর ৩ ঘন্টার পর রাত সাড়ে ৩টার দিকে স্ত্রী আনোয়ারা বেগম (৬০)ও মারা যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাদের জানাযার নামাজ ওদাফন সম্পন্ন হয়েছে।

তারা গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর-ব্যাংগাড়ি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর ব্যাংগাড়ি গোরস্তান মাঠে জানাজার নামাজ শেষে পাশাপাশি দাফন করা হয়। জানা যায়,শারিরিক অসুস্থতার কারণে সেকেন্দার আলী গাজীকে বৃহস্পতিবার সকালে রাজশাহীতে ডাক্তার দেখিয়ে বাড়িতে আনা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। শয্যাশায়ী স্ত্রী আনোয়ারা বেগম স্বামীর মৃত্যুর খবর জানতে পেরে রাত সাড়ে ৩টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সংসার জীবন থেকে শুরু করে মৃত্যু পযর্ন্ত তারা ভালবাসার নীড় স্থাপন করে গেলেন । সেকেন্দার আলী গাজীর চাচাতো ভাই গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আবদুল গনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান জানান, সেকেন্দার-আনোয়ারা দম্পতির ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট