1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তাহেরপুর পৌরসভায় যানবাহনে চাঁদাবাজির অভিযোগে আটক ১৫ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নওহাটায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইংরেজি সাহিত্যের ‘মাস্টার মশাই’ অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবসে স্মরণ সভা ও পত্রিকা প্রকাশ সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি!

তাহেরপুর পৌরসভায় যানবাহনে চাঁদাবাজির অভিযোগে আটক ১৫

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান: রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভাসহ বিভিন্ন সড়কে যানবাহন থেকে অবৈধ ভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১৫ জন চাঁদাবাজকে হাতে নাথে আটক করেছে র‌্যাব। এসময় তাহেরপুর পৌরসভার ভাবনপুরের মুন্টুসহ অনেক চাঁদাবাজ ঘটনারস্থল থেকে পালিয়েগেছে।  আনুমানিক বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে চাঁদাবাজদেরকে আটক করে র‌্যাব-৫ রাজশাহীর টহল দল।

আটককৃরা হলেন, তাহেরপুর পৌরসভার মৃত মাখনের ছেলে নাইম,মৃত মেরাজের ছেলে তোফাজ্জল,বাবু, আলমগীর, মিঠু, আসাদ হাসান, সজিব ইসলাম (২১), আমিরুল হক,হিরু চন্দ্র,দুর্গাপুর উপজেলার গোপালপাড়ার বাগাতপাড়া গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে দুলাল এবং তার ছেলেসহ বাকি চাঁদাবাজদের নাম পাওয়া যায়নি।

এলাকাবাসি জানায়, আওয়ামী লীগের প্রভাবশালী জনপ্রতিনিধির নেতৃত্বে চাঁদাবাজদের একটি গ্রুপ কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভাসহ বিভিন্ন হাট-বাজারে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ব্যারিকেট দিয়ে রাস্তায় চলাচলকারী ট্রাক, ট্রাক্টর, সিএনজি ও অটোরিক্সা, ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধ ভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। চাঁদা আদায়কে কেন্দ্র চাঁদাবাজদের সাথে চালকদের একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কিন্তু প্রভাবশালীদের মদদ থাকায় ওই সব সংষর্ষের ঘটনায় থানা পুলিশ কোন মামলাও নেয়নি।

ভূক্তভোগীদের অভিযোগ চাঁদাবাজরা প্রভাবশালী ওই জনপ্রতিনিধির ছত্রছায়ায় বেপরোয়াভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করলেও স্থানীয় পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।ফলে বিভিন্ন এলাকায় চাঁদাবাজরা আরো বেপোয়ারা হয়ে উঠে। কয়েকদিন আগে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর বিষয়টি র‌্যাবের নজরে আসলে রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর একটি টহল দল অভিযান চালিয়ে তাহেরপুর পৌরসভার চৈতালী পট্রির মোড়, তিলিপাড়ার মোড়, কলেজ মোড় ও রামরামার হাচারীর মোড় থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের বিভিন্ন ধরনের রশিদও উদ্ধার করা হয়। তবে এরির্পোট লেখা পর্যন্ত তাদেরকে বাগমারা থানায় সোপর্দ করা হয়নি।

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সিওর সাথে যোগযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট