1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

তাহেরপুর পৌরসভায় জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ ও কুশল বিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেছেন রাজশাহী-৪ বাগমারা আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা.আব্দুল বারী। গতকাল রবিবার বিকাল থেকে সন্ধ্যা রাত পয়ন্ত তাহেরপুর পৌরসভায় জামায়াতের নেতাকমীদের সাথে নিয়ে তাহেরপুর-হাট বাজারের বিভিন্ন সড়কের ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ এবং আগামী সংসদ নির্বাচনে জামাতের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম আল্লাহর আইন বাস্তবায়ন চায় সৎ লোকের শাসন চাই। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজী মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাল্লাহ। তিনি বলেন,স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে জামায়াত, ছাত্রশিবির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। তিনি আগামী নির্বাচনে সকল স¤প্রদায়ের সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর জামায়াতের আমির অধ্যাপক শহীদুজ্জামান মীর, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল,জামায়াত নেতা আব্দুর রহিম,ডাবলু,মারুফ,কাফি প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট