1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ৭৫ লিটার চোলাই মদসহ ২জন অপর ঘটনায় আরো ৩ জনসহ ৫ জন গ্রেপ্তার  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে ৭৫ লিটার চোলাই মদসহ ২জন অপর ঘটনায় আরো ৩ জনসহ ৫ জন গ্রেপ্তার 

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন : রাজশাহীর তানোরে ৭৫ লিটার চোলাই মদসহ বিভিন্ন ঘটনায় ৩ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।  জানা যায়, জেলা পুলিশ সুপার সাইফুর রহমান ও সহকারী পুলিশ সুপার (তানোর-গোদাগাড়ী) সার্কেল সোহেল রানার দিক নির্দেশনায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ৭৫ লিটার চোলাই মদসহ হাতিনান্দা গ্রামের মৃত পোষ্য মন্ডরের পুত্র তোফাজ্জল হোসেন (৬০) ও একই গ্রামের মৃত জানিব প্রামানিকের পুত্র মেহের আলী (৬২)। নিয়মিত মামলার পলাতক আসামী গোদাগাড়ী উপজেলা গৌরিপুর গ্রামের মৃত দুলালের পুত্র মহাসেন আলী (৪৩) এবং গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী তানোর পালপাড়া মহল্লার সত্য নারায়ন পালের পুত্র সুজিৎ পাল (৩৫)।

অপর দিকে সাজা প্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর থানতলা মোড়ের আব্দুর রউফের পুত্র আবুল কাশেম (৪৩)।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, রোববার রাতে তাদের গ্রেপ্তার  করা হয়। সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে  আদালতে সোপর্দ করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট