1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

তানোরে র‍্যাবের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইলফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়।

্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল তানোর থানাধীন হাটদহ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক ব্যবসায়ী ১. মোঃ রবিউল ইসলাম (২৬), পিতা- আবছার আলী, সাং- গাকরন্দ্র, তানোর, রাজশাহী এবং ২. মোঃ রুবেল আলী (৩০), পিতা- মোহাম্মদ নওশাদ, সাং- রায়তানবর্ষ, তানোর, রাজশাহী কে হাতেনাতে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইলফোন ও ১টি টিপ চাকু জব্দ করা হয়।

্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা তানোর ও আশপাশের এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি সংগ্রহ করে পাইকারি ও খুচরা আকারে বিক্রি করে আসছিল।

্যাব জানায়, মাদক নির্মূলে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট