1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

তানোরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় আটক ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) হিরানন্দপুর গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ও বুদ্ধি প্রতিবন্ধী (৩৭) নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের স্বজন বাদি হয়ে হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামানিকের পুত্র জসিমুদ্দিন প্রামানিককে (৬৪) আসামি করে তানোর থানায় ধর্ষণ মামলা করেছেন।এদিকে মামলার প্রেক্ষিতে পুলিশ আসামি জসিমুদ্দিনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

অভিযোগে বলা হয়েছে, আসামী জসিমুদ্দিন তার প্রতিবেশী ভিকটিমের বাড়ীর সামনে দিয়ে যাতায়াতের পথে প্রায়ই সময় ভিকটিমের দিকে কু-নজরে তাকাতো এবং কু- প্রস্তাব আসছিল। এমতাবস্থায় গত ২৯মে বুধবার রাত ৯টার দিকে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে জসিমুদ্দিন তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে।এসময ভিকটিমের চিৎকারে তার স্বজনেরা এসে জসিমুদ্দিনকে আটক করে ৯৯৯ নম্বরে কল করলে থানা পুলিশ গিয়ে জসিমুদ্দিনকে আটক করেন। এসময় জসিমুদ্দিন ভিকটিমকে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণের কথা শিকার করেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, ধর্ষণ মামলার প্রেক্ষিতে আসামি জসিমুদ্দিনকে আটক ও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট