1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে দিনব্যাপি অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে দিনব্যাপি অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের কর্মরত দলিল লেখকদের দিনব্যাপী অভ্যন্তরীন দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ আয়োজন করা হয়েছে।

১২ জুন বুধবার তানোর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের উদ্যোগে সাব-রেজিষ্ট্রার কার্যালয় চত্ত্বরে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিষ্ট্রার ইয়াসির আরাফাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সাব-রেজিষ্ট্রার তানিয়া তাহের এবং অফিস সহকারী সাফিরুন নেসা।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি  আব্দুস সামাদ, সম্পাদক গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ সোহেল, সিনিয়র দলিল লেখক খায়রুল ইসলাম, ওবাইদুর রহমান দুলাল, রায়হানুল হক রায়হান, আরশাদ আলী, আকতার হোসেন। নকল নবিস সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আব্দুল খালেক ও কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেনপ্রমুখ।

এদিন প্রশিক্ষণ কর্মশালায় দলিল পরিচিতি, নিবন্ধন আইনের ৫২(ক) ধারা, নিবন্ধন বিধিমালার বিধি ২০ এর বিধানাবলি ও দলিল লিখন পদ্ধতি। নকল নবিসগণ কর্তৃক আদায়কৃত ফিস, নকল নবিসগণের অনুলিপি কাজ বাবদ অর্থ আদায় ও পরিশোধ করণ বিধিমালা-২০১৮। রেকর্ড সংরক্ষণ ও বিনষ্টকরণ এবং রেকর্ডরুম ব্যবস্থাপনা।পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১২ ও পাওয়ার অব অ্যাটনি বিধিমালা- ২০১৫। দলিল লেখক (সনদ) বিধিমালা-২০১৪। মূল্যায়ন রিসোর্স পার্সন/ফ্যাকাল্টি ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। পরে  প্রশিক্ষণার্থীর মাঝে উন্মুক্ত আলোচনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট