1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

তানোরে ঘাস পোড়ানো বিষ দিয়ে ধান পোড়ানোর অভিযোগ, থানায় মামলা 

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঘাস পোড়ানো বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক শ্রী জগিন্দর সরদার (৪৮) অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তার জমিতে থাকা ধানের চারা, ঘাস পোড়ানো বিষ দিয়ে ধানগুলো পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরনজাই মৌজায়। এ ঘটনায় জগিন্দর সরদার তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ৪৫ বছর আগে তিনি বিবাদী দুরুল হুদার পিতা মৃত তরিকুল ইসলামের কাছ থেকে খাস খতিয়ানভুক্ত একটি জমি ক্রয় করে দখল ভোগ করে আসছেন। এ নিয়ে বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতেও নিষ্পত্তি হয়, এবং আদালত তার পক্ষে রায় দেন।

অভিযোগে বলা হয়, শনিবার গভীর রাতে জগিন্দর সরদার ও তার ছেলে দূর্জয় মানুষের চলাফেরার শব্দ শুনে জমির দিকে গেলে দেখতে পান, বিবাদীরা যোগসাজশে তার ধানক্ষেতে ঘাস পোড়ানো বিষ দিচ্ছে। চিৎকার শুনে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া ধানক্ষেত দেখতে পান।

এ ঘটনায় সাক্ষী হিসেবে সরনজাই গ্রামের বাসিন্দা মো. এনামুল হক (৪৫) ও মো. রইচ উদ্দিন (৪০) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট