1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গভীর রাতে হিমাগারে ডাকাতি, সিকিউরিটি ইনচার্জ জখম - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

তানোরে গভীর রাতে হিমাগারে ডাকাতি, সিকিউরিটি ইনচার্জ জখম

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় গভীর রাতে একটি হিমাগারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে।

হিমাগারের ব্যবস্থাপক আব্দুল খালেক জানান, রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৬/৭ জনের একটি ডাকাতদল প্রাচীর টপকে হিমাগারে ঢোকে। তারা প্রথমে সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং দায়িত্বরত দুই নৈশপ্রহরীকে বেঁধে ফেলে। এরপর অফিসকক্ষের তালা ভাঙতে থাকে। বাধা দিতে গেলে সিকিউরিটি ইনচার্জ আনোয়ারুল ইসলামকে ধারালো হাঁসুয়ার আঘাতে জখম করে ডাকাতদল। পরে তাকে ফেলে রেখে অফিস কক্ষ থেকে প্রায় চার লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে তারা। প্রায় ২০ মিনিট ধরে এ ডাকাতি সংঘটিত হয় বলে জানা গেছে।

ডাকাতদল পালিয়ে যাওয়ার পর বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনা বিষয়ে কথা বলার জন্য তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম এবং জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমকে কয়েক দফা ফোন করা হলেও তারা ফোন ধরেননি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট