1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

তানোরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার মোহনপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ টুডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সমাজ উন্নয়ন কর্মী এম. রায়হান আলী।

সভায় বরেন্দ্র এলাকার বিভিন্ন কমিউনিটির লিডার ও-এনজিও’র প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা শিশুদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষাসহ নানা বিষয়ে মতামত প্রদান করেন। প্রধান অতিথি এম. রায়হান আলী বলেন, “শিশুদের সর্বপ্রথম শিক্ষা দিতে হবে পরিবার থেকেই। তারা অনুকরণপ্রিয়, তাই মা-বাবার আচার-আচরণ থেকেই শিখে থাকে। আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক।” তিনি আরও উল্লেখ করেন, শিশু সুরক্ষা বিষয়ে অভিভাবকদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন করা অত্যন্ত জরুরি।

আলোচকরা বলেন, শিশুদের কল্যাণে শুধু প্রতিষ্ঠান নয়, পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছাড়া শিশুর জীবনমান উন্নয়ন সম্ভব নয়। সভা সঞ্চালনা করেন ফ্রান্সিস মাল্টি। তিনি বলেন, “শিশুরা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে না, তাই তাদের নিয়ে চিন্তা করতে হবে অভিভাবকদেরকেই। সামাজিক আন্দোলন ও পারিবারিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট