1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: যানজট কমে গিয়ে ঢাকা-টাঙ্গাইলে মহাসড়কে গাড়ি চলাচল এখন স্বাভাবিক হয়েছে।

ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছর। ফলে শুক্রবার সকাল ৬টা থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদর উপজেলার শহর বাইপাস আশেকপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। আবার কোথাও কোথাও ধীর গতিতে যানবাহন চলাচল করে। তবে পুলিশের তৎপরতায় সকাল ১০টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখি লেনে পশুবাহী ট্রাক যানজট ছাড়াই ঢাকার দিকে যাচ্ছে স্বাভাবিক গতিতে।
সরেজমিন মহাসড়ক ঘুরে দেখা যায়, অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। গাড়ির ধীর গতি ও শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যাত্রীরা ভোগান্তি পড়েছিলো।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, ভোর ৬টার দিকে কালিহাতী উপজেলার পৌলীতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে শত-শত যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। জেলা পুলিশের রেকার দিয়ে উল্টে পড়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট