1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

ডিবি পুলিশের জালে গ্রেফতার রাজশাহীর দুই মাদক সম্রাট  

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………….

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে মাদক সম্রট জহরুল মেম্বারকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুর্লিশ।

 

সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী এলাকায় তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

 

সে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ৩ নং সদস্য। এই সময় তার সহযোগী মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের মৃত. আব্দুল লতিফের ছেলে নাহিদ (২৫) কে গ্রেপ্তার করা হয়।

 

রাজশাহী জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, জহরুল মেম্বার তালিকাভূক্ত মাদক সম্রাট। তার নামে দুইটি মাদক মামলা আছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশ ক্রেতা সেজে কৌশলে জহরুল মেম্বারের সাথে হেরোইন বেচা-কেনার জন্য চুক্তিবদ্ধ হন।

 

সোমবার (৯ জানুয়ারী) রাতে সে গোয়েন্দা পুলিশকে হেরোইন দিতে চাইলে, তার বাড়ীর সামনে থেকে হিরোইন নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার ডান হাত থেকে পলেথিনের ব্যাগে মোড়ানো ২টি ব্যাগে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঔ সময়ে তার সহযোগী নাহিদকেউ গ্রেপ্তার করা হয়।

 

এই ঘটনায় মাদারপুর গ্রামের ইসরাইলের ছেলে ইব্রাহিম (৩৬) ও মৃত লতিফের ছেলে শামিম (৩০) কে পলাতক আসামী করে গোদাগাড়ী মডেল থানায় মাদক মামলা দেওয়া হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই জানান।

 

তিনি আরো জানান, জহরুল মেম্বার মাদক ব্যবসা দীর্ঘদিন থেকেই করে আসছে। এই ব্যবসা করে সে অনেক জমিজমা ও বাড়ী-গাড়ী ও অর্থবিত্তের মালিক হয়েছে। সে টানা তিন বারের ইউপি সদস্য।

 

এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ  কামরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী জহরুল মেম্বার ও তার সহযোগী নাহিদকে আসামী করে জেলা ডিবি পুলিশের এসআই ইনামুল ইসলাম মাদক মামলা দায়ের করেছে। দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট