# বিশেষ প্রতিনিধি..................................
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে মাদক সম্রট জহরুল মেম্বারকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুর্লিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী এলাকায় তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ৩ নং সদস্য। এই সময় তার সহযোগী মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের মৃত. আব্দুল লতিফের ছেলে নাহিদ (২৫) কে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, জহরুল মেম্বার তালিকাভূক্ত মাদক সম্রাট। তার নামে দুইটি মাদক মামলা আছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশ ক্রেতা সেজে কৌশলে জহরুল মেম্বারের সাথে হেরোইন বেচা-কেনার জন্য চুক্তিবদ্ধ হন।
সোমবার (৯ জানুয়ারী) রাতে সে গোয়েন্দা পুলিশকে হেরোইন দিতে চাইলে, তার বাড়ীর সামনে থেকে হিরোইন নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার ডান হাত থেকে পলেথিনের ব্যাগে মোড়ানো ২টি ব্যাগে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঔ সময়ে তার সহযোগী নাহিদকেউ গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় মাদারপুর গ্রামের ইসরাইলের ছেলে ইব্রাহিম (৩৬) ও মৃত লতিফের ছেলে শামিম (৩০) কে পলাতক আসামী করে গোদাগাড়ী মডেল থানায় মাদক মামলা দেওয়া হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই জানান।
তিনি আরো জানান, জহরুল মেম্বার মাদক ব্যবসা দীর্ঘদিন থেকেই করে আসছে। এই ব্যবসা করে সে অনেক জমিজমা ও বাড়ী-গাড়ী ও অর্থবিত্তের মালিক হয়েছে। সে টানা তিন বারের ইউপি সদস্য।
এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী জহরুল মেম্বার ও তার সহযোগী নাহিদকে আসামী করে জেলা ডিবি পুলিশের এসআই ইনামুল ইসলাম মাদক মামলা দায়ের করেছে। দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর