1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

ঠাকুরগাঁওয়ে ৩ টি আসনে ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা, ২ জনের স্থগিত ও বাতিল ১ 

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসেন মির্জা ফখরুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ সহ তিনটি আসনে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।‌
আজ শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল।
শনিবার যাচাই-বাছাই করে ঠাকুরগাঁও-১ আসেন ৩ জনের মধ্যে সবার মনোনয়ন পত্র বৈধ, ঠাকুরগাঁও-২ আসেন ৮ জনের মধ্যে ৬ জন ও ঠাকুরগাঁও – ৩ আসেন ১০ জনের মধ্যে ৮ জনের তিনটি আসনে মোট ১৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দাখিলকৃত তিনটি মনোনয়নের সবকটি বৈধ ঘোষণা হয়েছে।
এছাড়াও ঠাকুরগাঁও ২ আসনে দাখিলকৃত ৮ টি মনোনয়নের মধ্যে ৬টি বৈধ ও ২টি স্থগিত হয়েছে। ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী সাহবুদ্দিন আহাম্মেদ এর মনোনয়ন স্থগিত হয়েছে।
ঠাকুরগাঁও- ৩ আসনে দাখিলকৃত ১০ টি মনোনয়নের মধ্যে মামলা থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়ন স্থগিত ও স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়ন বাতিল করে বাকি ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, কিছু ত্রুটির জন্য যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে পরবর্তীতে তারা তাদের কাগজপত্র গুলো সংশোধন করে সঠিক করে দিলে আমরা পরবর্তীতে তাদের মনোনয়ন পত্র বাতিল না বৈধ সেটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট