1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

 ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচন, কৃষকলীগের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী অরুনাংশু দত্ত টিটো’র মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও………………………………………………

দ্বিতীয় ধাপে আসন্ন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী অরুনাংশু দত্ত টিটো’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে প্রার্থী’র বাসায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, মেহেদী হাসানউল্লাহ, আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার, ওয়ালিউর রহমান বাবু, এম.এস মুন, দপ্তর সম্পাদক তারেক হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সুমন ইসলাম তূর্য্য, সদস্য রফিকুল ইসলাম, আখানগর ইউনিয়নের আহবায়ক মো: বিপ্লব, নারগুন ইউনিয়নের সভাপতি মোবারক আলী দুলাল, চিলারং ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সালন্দর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গড়েয়া ইউনিয়নের সভাপতি সেলিম রেজা প্রমুখ।

সে সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী এ্যাড. অরুনাংশু দত্ত টিটো সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আবারো তাঁর প্রতীক আনারসকে বিজয়ী করার আহবান জানান৷ সে সময় কৃষকলীগের নেতৃবৃন্দ আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আনারস মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. অরুনাংশু দত্ত টিটো কে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আসন্ন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১শে মে, ২০২৪। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬শ ২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৫শ ২৬ জন। আর মহিলা ভোটার ২ লাখ ১০ হাজার ৯৬জন। ঠাকুরগাঁও সদর উপজেলাটি ২২টি ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট