1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে স্কুলে ক্লাস নিলেন জেলা প্রশাসক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে স্কুলে ক্লাস নিলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা: সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পাঁচটি শ্রেণীতে ক্লাস নিয়েছেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বৃহস্পতিবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবনের লক্ষ্য, অনুপ্রেরণা, সামাজিক কর্মকান্ড ও শিক্ষামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং লক্ষ্য অর্জনের জন্য করণীয়ও ঠিক করতে হবে। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য কাজ করার অনেক উপায় রয়েছে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বই পড়া এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ নিয়ে তিনি বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন তিনি বলতেন- বিকালবেলা পড়াশোনা নয়, তখন খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে দেহ ও মন সুস্থ থাকবে। পাশাপাশি স্কাউটিং, বৃক্ষরোপণ, শাক-সবজি চাষ ও পরিবারকে সহযোগিতা করারও শিক্ষার্থীদের বলেন তিনি।

জেলা প্রশাসকের ক্লাস নেয়ায় মুগ্ধ হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সেইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহজাহান-ই-হাবিব।

এ সময় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট