1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টুঙ্গিপাড়া বাবুল শেখের সমর্থক বাহিনীর জুলুম চলমান আবারো মাসুদ গাজী অফিস পুড়িয়ে দিল সন্ত্রাসীরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

টুঙ্গিপাড়া বাবুল শেখের সমর্থক বাহিনীর জুলুম চলমান আবারো মাসুদ গাজী অফিস পুড়িয়ে দিল সন্ত্রাসীরা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ………………………………………

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে গাজী মাসুদ আনারস প্রতীকে ও মোঃ বাবুল শেখ দোয়াত কলম প্রতীক নিয়ে। বাবুল শেখের সমর্থকরা গাজী মাসুদের সমর্থকদের একের পর এক হামলা, হুমকী, অফিস ভাঙচুর করছে বলে অভিযোগ উঠে এসেছে।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের তিনটি উপজেলা নির্বাচন সম্পন্ন হবে। এই তিনটি উপজেলা সমূহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, ও গোপালগঞ্জ সদর উপজেলা। এ সকল উপজেলার মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী মাঠ বিশৃঙ্খলা মুক্ত ও স্বাভাবিক দেখা যাচ্ছে। কোটালীপাড়া চেয়ারম্যান প্রার্থী বিমল বিরুদ্ধে কিছু অভিযোগ গমমাধ্যমে প্রচার হয়েছে।

টুঙ্গিপাড়া নির্বাচন প্রচারণা শুরু খেকেই চলছে চেয়ারম্যান প্রার্থী বাবুলের সমর্থকদের সন্ত্রাসী কর্মকান্ড, দিচ্ছে সাধারণ ভোটারদের হুমকী ও ভয় ভীতি প্রদর্শন। এ ব্যাপারে আগেও বিভিন্ন গণমাধ্যমে বাবুলের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সকল বিষয়ে তথ্য প্রচার হয়েছে। গত কিছুদিন পূর্বে পাটগাতি দক্ষিনপাড়া গাজী মাসুদের আনারস প্রতীকের অফিস ভাঙচুর করেছে ওরা। গতকাল রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের চর বাশুরিয়া এলাকায় গাজী মাসুদের অফিস ভাঙচুর ও তার ছবি পুড়িয়ে ফেলে বাবুল শেখের সন্ত্রাসী বাহিনী। প্রতিনিয়ত সন্ত্রাসীরা সাধারণ ভোটারদের হুমকী ও ভয় ভীতি প্রদর্শন করেই চলেছে।

এ ব্যাপারে বাশুড়িয়া এলাকার এক সাধারণ ভোটার শাহীন আহম্মেদ বলেন, আমি মাসুদ গাজীকে ভালোবেসে তার প্রতীক আনারসের নির্বাচন করছি বলে দোয়াত-কলমের সন্ত্রসী বাহিনী আমার বাড়িতে গিয়ে হুমকী দিয়েছে আমার বাড়ি ঘর ভেঙ্গে ফেলবে সব কিছুই মেনে নিয়ে চুপ করে মাসুদ গাজীর নির্বাচন করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে গরিব দুখি মেহনতি মানুষের বন্ধু মাসুদ গাজীর দিকে তাকিয়ে আমরা সব কিছু হজম করছি।

বর্তমান মেম্বার রিপন তার নেতৃত্বে এ সকল সন্ত্রসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে সে একজন প্রতিনিধি হয়ে এই সকল কর্মকান্ড করছে। রিপন মেম্বার সহ তার সহযোগী সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় না আনলে সাধারণ মানুষ ভোট দনে বাধাগ্রস্ত হবে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ করছি।

এ ব্যাপারে চর বাশুরিয়া এলাকার বিউটি বেগম বলেন, আমার এই জায়গায় গাজী মাসুদের অফিস করায় আমাদের এলাকার মেম্বার রিপন ও তার সন্ত্রসী বাহিনীর লোকজন প্রতিদিন আমার বাড়ির সামনে এসে বিভিন্ন পন্থায় অত্যাচার করছে, ওরা আমাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। মাসুদ গাজীর নির্বাচন করা ও তার অফিস দেওয়াই আমার অপরাধ । আমি বাবুল শেখের লোকজনের হাত থেকে রেহাই পেতে চাই। নির্বাচনে জয়ী হবার আগেই তারা এ সকল কর্মকান্ড করছে আর জয়ী হলে ঘরেই থাকতে পারবো না । এ সকল বিষয় নজরে এনে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংস্লিস্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট