1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টঙ্গীতে প্রভাষকের উপরে হামলা, হামলাকারী নিজেকে বাঁচাতে সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

টঙ্গীতে প্রভাষকের উপরে হামলা, হামলাকারী নিজেকে বাঁচাতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি………………………………….

গাজীপুর টঙ্গীতে সমপর্ণ বিল্ডার্স লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর ও দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক প্রভাষক মো. মোবারক করিম উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা করেন গিয়াস উদ্দিন গং। প্রভাষক মোবারক করিম এর সাথে গিয়াস উদ্দিনের দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন ছিলো।স্থানীয় কাউন্সিলর এর মাধ্যমে পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে।গত ঈদের পূর্বে কিছু টাকা দেওয়ার কথা ছিল গিয়াস উদ্দিনকে সাময়িক সমস্যার কারণে টাকা দিতে পারেননি ভুক্তভোগী প্রভাষক মোবারক করিম, এতে সৃষ্টি হয়ে তাদের মধ্যে মনোমালিন্য । গত ২৬ শে এপ্রিল গাজীপুরার কাজী বাড়ি এলাকায় মোবারক করিম নির্মানাধীন ভবনের সামনে শ্রমিকদের সাথে কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে কিছু না বোঝার আগেই মোবারক করিমের উপর অতর্কিত হামলা চালায় গিয়াস উদ্দিন গং।

একজন সুনামধন্য শিক্ষক ও ব্যবসায়ীর উপরে এমন নেক্কারজনক সন্ত্রাসী হামলায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গিয়াস উদ্দিন গংদের বিচার দাবি এবং মানববন্ধন করেন গ্রামবাসী ও সুশীল সমাজের লোকজন। শিক্ষকের উপর দিনে দুপুরের সন্ত্রাসী হামলা ঘটনা থেকে বাঁচতে একটি কুচক্রী মহলে ইন্ধনে গিয়াস উদ্দিন গংরা আজ শনিবার সকালে টঙ্গী এলাকায় উল্টো প্রভাষক মোবারক করিম বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এতে গ্রামবাসী ও সুশীল সমাজের লোকজন আরো ক্ষুব্ধ হয়ে পড়েন।

এ বিষয়ে হামলা শিকার প্রভাষক মোবারক করিম সাংবাদিকদের বলেন, আমি শিক্ষক থাকা অবস্থায় কোনো দিন কোনো শিক্ষার্থীদের উপর হাত তুলিনি এবং কারো গায়ে হাত তোলা আমি পছন্দ করিনি। কিন্তু আজ সেটা আমার উপর হয়েছে। আমি একজন নিরীহ মানুষ বর্তমানে ছোটখাটো ব্যবসা করি। দীর্ঘদিন যাবৎ গিয়াস উদ্দিনের সাথে ব্যবসায়িক লেনদেন থাকায় একটু মনোমালিন্য সৃষ্টি হয়। এর সূত্র ধরে গত ২৬ সে এপ্রিল তারা আমার উপর হামলা করে এবং তারা নিজেকে বাঁচাতে আজকে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন। আমি মনে করবো তারা আমার মানসম্মান নষ্ট করার পাঁয়তারা করে যাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও বিচার চাই ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট