1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

জেলা শিক্ষা কর্মকর্তা কে ছাত্র ফেডারেশন খুলনা মহানগরের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আলফাত হোসেনঃ বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর  শাখার উদ্যোগে আজ ২৮ মে বুধবার বেলা ১১টায় শিক্ষায় বাজেট বৃদ্ধি, কার্যকর সংস্কার ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা শিক্ষা পরিদর্শক।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ শাসনে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ এই লড়াইয়ে তাই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরও জনগণের প্রধান এজেণ্ডায় পরিণত হয়েছে। হাসিনার পতনের পর তাই আমরা দেখেছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি, শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে কোন ‘সংস্কার কমিশন’ গঠন করা হয়নি। কিন্তু জাতি গঠনে আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন অত্যন্ত জরুরী। আমরা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষা খাতে এই বাজেটে (২০২৫-২০২৬ অর্থবছরে) জিডিপির ৪ শতাংশ বরাদ্দ, কার্যকর সংস্কার ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে সারাদেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ ও শিক্ষা সংলাপের আয়োজন করেছি। মানুষ স্ফূতস্ফূর্তভাবে আমাদের দাবীসমূহের পক্ষে তাদের নৈতিক জনসমর্থন প্রকাশ করেছে।

এসময় নেতৃবৃন্দরা ছাত্র ফেডারেশন প্রস্তাবিত আশু ও দীর্ঘমেয়াদি দাবিগুলো বাস্তবায়নে সরকারের উদ্যোগী ভূমিকা প্রত্যাশা করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের খুলনা মহানগর আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, মহানগর সদস্য সচিব সাগর চ্যার্টাজি, বিএল কলেজের শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশন খুলনা মহানগর শাখার সংগঠক সামস সারফিন সামন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট