1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ

জামালপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জামালপুর সংবাদদাতা……………………………….

জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।

 

নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা পিক-আপ ভ্যান চালক কাজল (৩৫), বয়রা পলাশগড় গ্রামের বাসিন্দা নৈশ প্রহরী শাহ আলম (৩৫) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেলবাড়ি গ্রামের বাসিন্দা বিদ্যুৎ কর্মী চঞ্চল বর্মন (২৭)।

 

পুলিশ জানায়, জামালপুর থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী একটি মালভর্তি ট্রাকের সঙ্গে সকাল সাড়ে ছয়টার দিকে মেলান্দহ উপজেলার মালঞ্চ বেতমারি এলাকায় পিক-আপ ভ্যানটির মুখোমুখী সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনায় পিক-আপ ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। পিক-আপ ভ্যানটি দেওয়ানগঞ্জ থেকে জামালপুর শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট