1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ১৯ প্রার্থী

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ করা হয়েছে। আসন গুলোতে মোট প্রার্থী ছিলেন ৩৮ জন। এদের মধ্যে ১৯ জনেরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং অন্য ১৯ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এসময় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ, রাজশাহী-২ ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক নেতা শাহাবুদ্দিন, রাজশাহী-৩ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহনপুর উপজেলা কৃষকলীগের নেত্রী হাবিবা বেগম, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম, এ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ সমর্থক আইনজীবী রায়হান কাওসার, স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা ইসফা খায়রুল হক শিমুল, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জুলফার নাঈম মোস্তফা।Open photo

এদের বেশিরভাগই সমর্থক হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিকভাবে দিতে পারেননি। এছাড়া কেউ ঋণ খেলাপি আবার কেউ যথাযথভাবে কাগজপত্র জমা দিতে পারেননি। তাই তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। দলীয় প্রার্থীদের মধ্যে রাজশাহী-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মো. শাহাজান, রাজশাহী-২ আসনের এলডিপির প্রার্থী মো. ওয়াহেদুজ্জামান, রাজশাহী-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুর রহমান, আমজনতার দলের সাঈদ পারভেজ, রাজশাহী-৪ (বাগমারা) আসনের জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান, রাজশাহী-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

যে ১৯ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে তারা হলেন, রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন, জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান ও এবি পার্টির আব্দুর রহমান; রাজশাহী-২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল হক ও নাগরিক ঐক্যের সামছুল আলম; রাজশাহী-৩ আসনে বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির আফজাল হোসেন; রাজশাহী-৪ আসনে বিএনপির ডিএমডি জিয়াউর রহমান ও জামায়াতের ডা. আব্দুল বারী; রাজশাহী-৫ আসনে বিএনপির নজরুল ইসলাম ও জামায়াতের মনজুর রহমান এবং রাজশাহী-৬ আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ, জামায়াতে ইসলামীর নাজমুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ।

রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন,একজন প্রার্থীর ঋণখেলাপি সংক্রান্ত তথ্য নিয়ে জটিলতার কারণে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। স্মারকলিপি আকারে সেদিন তাদের ৭ সেট নথি জমা দিতে হবে বলে তিনি জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট