1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জমিনপুর সীমান্তে আবেগঘন মুহূর্ত, শেষবারের মতো মায়ের মুখ দেখলো মেয়ে ও স্বজনরা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

জমিনপুর সীমান্তে আবেগঘন মুহূর্ত, শেষবারের মতো মায়ের মুখ দেখলো মেয়ে ও স্বজনরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
# শফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক সিদ্ধান্তে, শেষবারের মত বাংলাদেশী নাগরিক মায়ের মুখখানি দেখার সুযোগ পেলেন তার ভারতে বসবাসরত মেয়ে মালেকা বেগমসহ স্বজনরা। বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে মৃত্যুবরণ করা বাংলাদেশি নাগরিক তারা বানু।
সোমবার রাতে (গত ৮ ডিসেম্বর রাত ৯টায় ) চাঁপাইনবাবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা তারা বানু (৭৫) মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ভারতে থাকা তার মেয়ে বিএসএফের মাধ্যমে লাশ দেখার আবেদন করেন বাংলাদেশের বিজিবির কাছে। বিষয়টি জানার পর মানবিক বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে (৯ ডিসেম্বর সকাল ৮টা ২০ থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত) শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে স্বজনদের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।
শূন্যরেখায় মায়ের মুখ দেখে আবেগে ভেঙে পড়েন মেয়ে মালেকা বেগম। শেষ বারের মত মাকে দেখার সুযোগ দেয়ায় বিজিবি ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান মালেকা বেগম ও তার ভারতীয় আত্মীয়রা।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন “বিজিবি সবসময় যেকোনো মানবিক প্রয়োজনে সহানুভূতিশীল ভূমিকা পালন করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট