1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ছেয়ে গেছে কুয়াশায় মোড়ানো পঞ্চগড়,শীত আগমনের বার্তা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ আধুনিক রোবোটিক্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েট: ‘রাইকন-২০২৬’-এ বেস্ট পেপার অ্যাওয়ার্ড শিবপুর পুটিয়া ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে: এমপি মনজুর এলাহী ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে এমপিও জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ বাঘায় প্রকৃতি ও বড়াল নদী রক্ষায় আলোচনা সভা: পুনঃখনন ও দখলমুক্তির আশ্বাস এমপি চাঁদের বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থাকবে রাসিক: ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনীতে রাসিক প্রশাসক প্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের ২ গ্রুপের তুমুল মারামারি, মিটিং বন্ধ মফস্বল সাংবাদিকদের অভিভাবক খন্দকার আছিফুর রহমান তোতার ইন্তেকাল, সাংবাদিক সমাজে শোকের ছায়া শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার: ৩৫ ঘণ্টার সফল অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার শেখ হাসিনার হুঙ্কারে বিচলিত নই, দেশে ফিরিয়ে এনে বিচার দেখতে চাই: ইমরান ইমন

ছেয়ে গেছে কুয়াশায় মোড়ানো পঞ্চগড়,শীত আগমনের বার্তা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: মোঃ মনজুরুল হাসান। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা গেছে শীতের আগাম বার্তা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কাটে কুয়াশা। মনে হচ্ছে, প্রকৃতি যেন আসন্ন শীতকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে। আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের কুয়াশায় জেলার মাঠঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের চারপাশ ঢেকে যায় সাদা চাদরে। গাছের পাতা, ঘাসের ডগা আর ধানের শিষে ঝুলে থাকা শিশিরের বিন্দুগুলো জানান দিচ্ছে, উত্তর সীমান্তে এসে পড়েছে শীতের ছোঁয়া।

পঞ্চগড়ের সিংপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম ওরফে সল্টু মিয়া বলেন, ‘সকালে উঠে দেখি ঘরের সামনে কিছুই দেখা যায় না। গাছপালায় পানি জমে আছে। মনে হচ্ছে শীত একেবারেই দরজায় এসে গেছে।’ একই এলাকার গৃহব ময়ফুন বেগম বলেন, ‘সকালে বাইরে গেলেই ঠান্ডা লাগে। শিশুরা এখন চাদর গায়ে দিয়ে প্রাইভেটে যাচ্ছে। এমন কুয়াশা দেখে মনে হয়, এবারের শীতটা আগেভাগেই চলে আসবে।’

পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ।  এ বিষয়ে আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে সকালে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, যা মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ধীরে ধীরে উত্তরাঞ্চলে শীতের প্রভাব শুরু হচ্ছে।’#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট