1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. কেরামত আলীর মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেনঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট জননেতা ডা. কেরামত আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে ডা. কেরামত আলী বলেন, “আমি শিবগঞ্জবাসীর কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং তাঁর সাহায্যের মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করেন—এই প্রত্যাশা করি।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, ডা. কেরামত আলী দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জনগণ বিপুল ভোটে তাকে বিজয়ী করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট