1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃসফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁ পাইনবাবগঞ্জ সীমান্তে রবিউল ইসলাম (৩৫) নামে বাংলাদেশী এক যুবককে আটকের পর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের বিরুদ্ধে। রোববার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে। তার পিতার নাম নিজাম উদ্দিন। বিষয়টি নিশ্চিত করে নারায়নপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী।
Open photo
এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ভোরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকায় গরু আনতে যান রবিউল ইসলামসহ তিন যুবক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা রবিউল ইসলামকে আটক করে। পরে তাকে নির্যাতন করে হত্যা করে তারা। এর মধ্যে তার সঙ্গে থাকা মানারুল (৪০) ও রমজান আলী (৩৫) নামের দুই যুবক পালিয়ে আসেন। রোববার সকালে আটক রবিউল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী জানান, ভোররাতে তিনজন মিলে সীমান্তে গরু আনতে যায়। পরে জানা যায়, রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
Open photo
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, রবিউল ইসলাম নামের এক বাংলাদেশী নিহত হওয়ার অভিযোগ তার পরিবার বিজিবির কাছে জানিয়েছে। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট