1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

এসময় বক্তারা বলেন,চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত হয়েছেন আব্দুল ওয়াহেদ। এমনকি নির্বাচনে তার পক্ষে কাজ করেনি বা ভোট প্রদান করেনি এমন কেউ প্রকৃত ব্যবসায়ী হওয়া স্বত্বেও সদস্যপদ পায়না। এছাড়াও অবৈধভাবে ৪৩ জন সহযোগী সদস্যকে পূর্ণ সদস্যপদ দিচ্ছেন না। ব্যবসায়ীদের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ তুলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান ব্যবসায়ী নেতারা।

এদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মো.মজিবুর রহমান,বর্তমান পরিষদের পরিচালক রাইহানুল ইসলাম লুনা,মো.আনোয়ার হোসেন,কাউসার জাহান,সহযোগী সদস্য ও নাগরিক কমিটির সদস্য সচিব জাসদের নেতা লড়াকু সৈনিক মো.মনিরুজ্জামান মনির, সহযোগী সদস্য মনিরুল ইসলাম,তৌহিদুল ইসলাম,সাধারণ সদস্য ও ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মো.তৌহিদুর রহমান,জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলীসহ অন্যান্যরা।

এর আগে জেলা শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ব্যবসায়ীরা বলেন এমনটা চলতে থাকলে পুরো প্যানেলটাই তার নিয়ন্ত্রণে সাজিয়ে খেলাঘরে রূপান্তরিত হবে সময় থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান মানববন্ধনে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট