1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ ‎গোমস্তাপুর ভিবিষন সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশইন ‎ ‎

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে ভারতে বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হওয়া নারী, শিশু ও পুরুষ সহ ১৫ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ‎আজ রবিবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বিভিষন সীমান্তের ২১৯/৭১ এর লালমাটিয়া  মাঠ নামক সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে তারা ওই মাঠে আসলে বিভিষন বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

‎আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন শিশু, ৯ জন নারী রয়েছেন। তারা খুলনা, যশোর, ঢাকা ও নরাইল জেলার বাসিন্দা। ‎পুশইন হওয়া সবাই ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ করেন। ‎

আটকদের মধ্যে এক জন জানান, দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশইন করে। আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশইন করে। আটকদের নাম ও ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর বারিক জানান বিজিবি পুশইন হওয়ায় ১৫ জন নাগরিকে থানায় হস্তান্তর  করা হয়েছে। পরিচয় যাচাই-বাচাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট