1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর ছয় আসনের চারটিতে বিএনপি, দু‘টি জামায়াত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বিজয়ী ‘দাঁড়িপাল্লা’র ড. মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনেই জামায়াত প্রার্থী  বেসরকারী ভাবে নির্বাচিত শিবগঞ্জে নির্বাচনী পরবর্তী জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১০, ৪টি বাড়ি ভাংচুর শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড.মেরামত আলি বেসরকারী ভাবে নির্বাচিত শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনেই জামায়াত প্রার্থী  বেসরকারী ভাবে নির্বাচিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥   মোহাঃ  সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) থেকে: গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত  ত্রয়োদশ  সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত ইসলামীর মনোনীত  প্রার্থীরা বেসরকারি  ভাবে নির্বাচিত হয়েছেন। ৪৩ চাঁপাইনবাবগঞ্জ  শিবগঞ্জ ১ আসনে  জামায়াত ইসলামী মনোনীত  প্রার্থী  ডা. মাওলানা মোঃ কেরামত আলি দাঁড়িপাল্লা প্রতীকে ৪৪ হাজার ৩৭৮ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা হলো ২ লাখ ৬ হাজার ৮৯৩।তার নিকটতম বি এন পির মনোনীত  প্রার্থী ধানের শীষ প্রতীকে অধ্যাপক শাহজাহান আলি  পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ৪৩ চাঁপাইনবাবগঞ্জ  ১ শিবগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৫লাখ ১৮১ জন।কেন্দ্র হলো ১৫৯টি।  বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৭৫৭টি। বাতিল ভোট হলো৯ হাজার ৬২৮। মোট প্রদত্ত ভোট সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৩৮৫। প্রদত্ত।ভোটের শতকরা হার ৭৬.৬৫%।
৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২(ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১৬ হাজার ১০৮ ভোট বেশী জামায়াত ইসলামীর  নেতা মুঃ মিজানুর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।তার প্রাপ্ত ভোট হলো ১ লাখ ৭১ হাজার ২২৭। তার নিকটতম প্রতিদন্দী বি এন পি মনোনীত  প্রার্থী ধানের শীষ প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। এ আসনে  ১৮৫ টি কেন্দ্রে  ৪ লাখ ৬১ হাজার ভোটারের মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ভোটার ভোট প্রদান করেন। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ২১৬। বাতিল ভোটের সংখ্যা ৮০৫৮।  শতকরা হিসাবে ৭৪.৬৮
৪৫ চাঁপাইনবাবগঞ্জ ৩ চাঁপাইনবাবগঞ্জ সদরে  জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়ি পল্লা
প্রতীকে মোঃ নুরুল ইসলাম  ৬২ হাজার ৬০৩ বেশী ভোট পেয়ে বেসরকারীভাবে  নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত  ভোট হলো ১ লাখ ৮৯ হাজার ৬৪০। তার নিকটতম প্রতিদন্দী বি এন পির  মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে  পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। এ আসনে ১৭৩টি। ভোট কেন্দ্রে  ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে ৩ লাখ ২৩ হাজার ২৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। বৈধ ভোট  সংখ্যা হলো ৩ লাখ ১৮ হাজার ৪৯৫। বাতিল ভোট সংখঢ়া হলো ৭৩৯টি। ১৩ ফেব্রুয়ারী  রাত ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও  জেলা রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ এ ফলাফল ঘোষনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট