1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তিনটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, রাত আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার আমনুরা ইউনিয়নের কন্দুল মোড় এলাকায় আমনুরা-গোদাগাড়ী পাকা সড়কে পাইকড় গাছের নিচে অভিযান চালিয়ে মোঃ তৌহিদুল ইসলাম ভাসাই (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক তৌহিদুল শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের মোঃ আব্দুল সামাদের ছেলে। তার মোটরসাইকেলের পিছনের সিটে থাকা একটি বড় সাদা প্লাস্টিকের বস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো প্রায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট