1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা…………………………………………….

চাঁপাইনবাবগঞ্জে মহাব্বত আলী (২৭) নামের এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯ বিশেষ চাবি জব্দ করা হয়। যা দ্বারা মহাব্বত যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেলের তালা খুলতে সক্ষম।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসগর আলী গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই আসগর আলী বলেন,“গত ২৬ জুলাই শহরের বেলেপুকুর এলাকা থেকে এক পুলিশের মোটরসাইকেল চুরি হয়। পরে সিসি টিভি ক্যামেরা দেখে আমরা চোর শনাক্তও করেছিলাম। কিন্তু তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল (সোমবার) সন্ধ্যায় হঠাৎ জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে তাকে দেখতে পেয়ে দাঁড়াতে বলি। কিন্তু তিনি দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে ধরা হয়।

এ সময় তার সঙ্গে থাকা বিভিন্ন মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ১৯টি চাবি জব্দ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট