1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।  শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রেহাইচর মহানন্দা টোলঘর এলাকায় অভিযান চালায়।

এ সময় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে রাজশাহীর পবা থানার মহানন্দা খালি গ্রামের শ্রী অন্তর মণ্ডল (২৪) কে একটি ট্রাভেল ব্যাগসহ আটক করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইলও জব্দ করা হয়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট