1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ শাহাদাত হোসেন মাসুদ। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক তাঁর নতুন দায়িত্ব গ্রহণের পর জেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন। তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসক এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। মতবিনিময় সভাটি সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট